হবিগঞ্জে অটোরিক্শা-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ–বানিয়াচং সড়কের আতুকুড়া এলাকায় সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী শরীফ মিয়া (৩০) হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের বাসিন্দা।
দুর্ঘটনায় আহত সৌরভ মিয়া ও ফরহাদ মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed