মেক্সিকোতে বিমান বিধ্বস্ত, ৩ জন ছাড়া সব আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর কেন্দ্রীয় এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি প্রাইভেট জেট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আকাপুলকো থেকে উড্ডয়ন করা ওই বিমানে ছিলেন আটজন যাত্রী এবং দুইজন ক্রু সদস্য। বিমানটি কাছের ফুটবল মাঠে অবতরণের চেষ্টা করছিল, কিন্তু একটি ব্যবসায়িক স্থাপনার ধাতব ছাদে আঘাত করলে বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশন সমন্বয়ক অ্যাড্রিয়ান হার্নান্দেজ জানিয়েছেন, দুর্ঘটনাটি ঘটেছে সান মাতেও এটেনকোতে, যা টোলুকা বিমানবন্দর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে এবং মেক্সিকো সিটির পশ্চিমে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত একটি শিল্প এলাকা। দুর্ঘটনায় সাতজনের দেহ উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম এখনও চলছে।
আগুনের কারণে আশেপাশের ভবন থেকে প্রায় ১৩০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও তদন্তাধীন রয়েছে এবং জরুরি সেবা ও তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ চালাচ্ছে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed