Main Menu

শ্রীমঙ্গলে নিখোঁজের ৪দিন পর নারীর মরদেহ উদ্ধার

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিখোঁজের ৪ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফুলমতি বেগম (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) উপজেলার ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামে একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। ফুলমতি বেগম আলীশারকুল গ্রামের মো. দিলদার মিয়ার মেয়ে।

Manual6 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে স্থানীয় লোকজন খালে ভাসমান অবস্থায় নারীর মরদেহ দেখতে পান। পরে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

Manual7 Ad Code

পরিবার সূত্রে জানা যায়, গত ১ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে ঘরের বাইরে প্রসাব করতে বের হয়ে নিখোঁজ হন তিনি। চার দিন ধরে খোঁজাখুঁজি ও মাইকিং করেও তাকে পাওয়া যায়নি। তাদের ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পাশের একটি খালে ফেলে যায়।

নিহতের ভাই বাসির মিয়া অভিযোগ করে বলেন, “আমার বড় বোন একজন মানসিক প্রতিবন্ধী নারী তার তো কোনো শত্রু থাকার কথা নয়। কে বা কারা আমার বোনকে হত্যা করেছে জানি না, তবে আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

Manual8 Ad Code

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন , ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ জানা যাবে রিপোর্ট পেলে।’

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code