শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: বিদেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের ওয়ার্ক পারমিট বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্টস (ইএডি)- এর মেয়াদ কমিয়েছে যুক্তরাষ্ট্র। আগে ইএডির মেয়াদ ছিল ৫ বছর, এখন তা কমিয়ে ১৮ মাস করা হয়েছে। ফলে এখন থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশি নাগরিকদের প্রতি দেড় বছর অন্তর এই নথি নবায়ন করতে হবে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইউএসসিআইএস এ তথ্য নিশ্চিত করে।
নতুন নীতিমালা অনুযায়ী, শরণার্থী, আশ্রয়প্রার্থী, নিজ দেশে ফেরত পাঠানো থেকে বেঁচে যাওয়া অভিবাসীসহ ১৯ ক্যাটাগরির বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
২০২৪ সালের নির্বাচনে জয়ী হয়ে ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসন ও অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করে। শপথ গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসনবিষয়ক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার পর দেশজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়।
একইসঙ্গে বৈধ অভিবাসন কমানোর লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেয় ট্রাম্প প্রশাসন। এর মধ্যে সবচেয়ে আলোচনাযোগ্য হলো এইচ-১বি ভিসার ফি বৃদ্ধি। গত সেপ্টেম্বরে এই ভিসার বার্ষিক ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করা হয়।
এরই মধ্যে গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে এক আফগান শরণার্থীর গুলিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্য নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র ১৯টি দেশের নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব কার্যক্রম স্থগিত করে। দেশগুলো হলো-আফগানিস্তান, মিয়ানমার, বুরুন্ডি, শাদ, কিউবা, কঙ্গো, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লাওস, লিবিয়া, সিয়েরা লিওন, সোমালিয়া, সুদান, টোগো, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা ও ইয়েমেন।
এদিকে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বিশ্বের ৩০টিরও বেশি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed