শ্রীমঙ্গলে ছিনতাইয়ের শিকার দুই ব্যবসায়ী, ৩ লাখ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে দুই ব্যবসায়ী ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার (৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার লইয়ারকুল এলাকার রুশনি অটো রাইস মিলের পাশে এই ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার হওয়া ব্যবসায়ীরা হলেন আফজল মিয়া (২১) ও ফয়সল মিয়া (২৭)।
অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা তাদেরকে ছুরিকাঘাত করে নগদ ৩ লাখ টাকার ব্যাগসহ লুট করে। আহতদের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে ছিনতাইকারী হাবিব উল্লাহকে গণপিটুনি দেন।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ীদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমীন আক্তার জানান, দুই ব্যবসায়ীসহ গণপিটুনিতে আহত একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়াজ ইকবাল মাসুদ জানান, ছিনতাইয়ের শিকার আহতরা ব্যবসায়ীরা সাতগাঁও এলাকার আব্দুস সামাদের পুত্র। তারা দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় ছিনতাইয়ের শিকার হন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহতরা বর্তমানে হাসপাতালে ভর্তি এবং বিষয়টির তদন্ত অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed