সিলেটে ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজারের এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠেছে। বিজিত লাল দাস নামের ওই ব্যবসায়ীর অভিযোগ রোববার রাতে বাসায় ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত মিলে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে।
রবিবার (৫ অক্টোবর) দিবাগত রাত পৌণে ১২টার দিকে ফাজিলচিশত এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার বিজিত লাল দাস সুবিদবাজারের এসবি কমিউনিকেশনের স্বত্তাধিকারী।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য সংগ্রহের মাধ্যমে ছিনতাইকারীদের ধরতে তৎপর রয়েছে।
জানা গেছে, বিজিত লাল দাস ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফিরছিলেন। ফাজিলচিশত এলাকায় আসার পর ৭-৮ জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার গতিরোধ করে। পরে তাকে মারধর করে সাথে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এয়ারপোর্ট থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে ব্যবসায়ী বিজিত লালের সাথে কথা বলেছে। অভিযোগ নিয়ে বিজিত লাল থানায় আসার কথা। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
স্থানীয়রা বলছেন, ফাজিলচিশত এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে দুর্বল। অপরাধীরা প্রায়শই এই সুযোগে ব্যবসায়ীদের লক্ষ্য করে দুষ্কৃত্য চালায়।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed