সিলেট রুটে নতুন ট্রেন চালু ও রেললাইন সংস্কারের দাবীতে কুলাউড়ায় অবস্থান ধর্মঘট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট রুটে নতুন ট্রেন চালু ও রেললাইন সংস্কারের দাবীতে আজ শনিবার কুলাউড়া রেল জংশনে অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। কর্মসূচিতে এলাকার সাবেক এমপি ছাড়াও সকল শ্রেণী-পেশার কয়েক শত মানুষ অংশ নেন এবং একাত্মতা প্রকাশ করেন।
অবস্থান ধর্মঘট চলাকালে সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রেন কুলাউড়া রেল জংশনে অবরোধ করা হয়। এই ঘটনায় বাংলাদেশের রেলওয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত হয়ে আশ্বস্ত করেন, আগামী ১৫ দিনের মধ্যে তারা স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বসে আলোচনা করে সিলেটবাসীর ন্যায্য দাবীর অগ্রগতি নিশ্চিত করবেন।
অবস্থান ধর্মঘটের সময় উপস্থিত ছিলেন কুলাউড়া নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনী ও পুলিশসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ। তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে জনদুর্ভোগ ও যাত্রী ভোগান্তি বিবেচনা করে আপাতত অবস্থান ধর্মঘট স্থগিত করা হয়েছে।
কর্মসূচির আয়োজকরা জানান, নির্দিষ্ট সময়ে বৃহত্তর সিলেটের মানুষের ন্যায্য ৮ দফা দাবি পূরণ না হলে পুনরায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে সিলেট রুটের ট্রেন সেবা উন্নত ও নিরাপদভাবে পরিচালিত হয়।
Related News
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More
কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্বRead More



Comments are Closed