গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের সংঘর্ষে ২ নারীসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ৩ জন আহত হয়েছেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন।
গুরুতর আহত হন শিশু ও নারীসহ আরও ৫ জন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে ২ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতদের মধ্যে ২ জন নারী ও ২ জন পুরুষ। তাদের কারো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট মো. রাসেল বলেন, এখন পর্যন্ত ৪ জন নিহত হওয়ার খবর পেয়েছি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
Related News
ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে আলোকপ্রজ্বলন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার এবং দ্রুতRead More
ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যেRead More



Comments are Closed