রাজনগরে পুকুর থেকে রিকশা চালকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার প্রেমনগরের পার্শবর্তী মালিকোনা গ্রামের পুকুর থেকে প্রেমনগরের আলা মিয়া নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেয়া হয়েছে।
তবে কী করাণে বা কারা হত্য করেছে এ ব্যাপারে তেমন কোন ধারণা পাওয়া যায়নি। নিহত আলা মিয়া প্রেমনগর আশ্রয়ন প্রকল্পে পরিবার নিয়ে থাকতেন এবং ব্যাটারী চালিত অটোরিক্সা চালাতেন।
এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার প্রেমনগর গ্রামের আনসার মিয়ার ছেলে আলা মিয়া (৩৮) বৃহস্পতিবার রাতে বাড়িতে খাবার খেয়ে সাড়ে ১০টার দিকে বাহিরে যান। ২/৩ ঘন্টার মধ্যে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশ খোঁজে তাকে পাননি। শুক্রবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পুকুর থেকে লাশ তোলে দেখা যায় এটি আলা মিয়ার লাশ।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান বলেন, “খোঁজ পেয়ে পুলিশ পুকুর থেকে লাশ উদ্ধার করে। তবে কি কারণে আলা মিয়া মারা গেছেন এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। গায়ে আঘাতের চিহ্ন নেই। পোস্টমর্টেম করা হচ্ছে। উনার মৃত্যুর বিষয়টি শনাক্ত করার জন্য আমরা চেষ্টা করছি।”
Related News
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More
কমলগঞ্জে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত ৩টি ঘর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরণ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘরRead More



Comments are Closed