ধর্মপাশায় পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে জালধরা বিলে পানিতে ডুবে মো. সাইদুল ইসলাম নাঈম (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বিলের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত নাঈম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার নিজ চিরাম গ্রামের মো. শামসুদ্দীন মিয়া ও নার্গিস আক্তার দম্পতির বড় সন্তান।
জানা যায়, গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শিশু নাঈম তার মা ও দুই ভাই-বোনের সঙ্গে ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে তার পিতার নানার বাড়িতে বেড়াতে আসে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের জালধরা বিলের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় সে। শিশুটিকে না পেয়ে প্রথমে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি শুরু হয়। পরে মসজিদের মাইকে হারানোর ঘোষণা দেওয়া হয় এবং সারারাত তাকে খুঁজে বেড়ান স্বজন ও স্থানীয়রা। অবশেষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে বিলের পানিতে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ধর্মপাশা থানার ওসি এনামুল হক জানান, ‘শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
Related News
সুনামগঞ্জে নিজ ঘর থেকে এনসিপি নেতার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাহীন কাদির নামের এক নেতার ঝুলন্তRead More
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More



Comments are Closed