শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
শ্রীমঙ্গল সংবাদদাতা: ‘‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’’ এই শ্লোগান নিয়ে সারা দেশেনে ন্যায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে এগারোটায় কলেজ রোড শ্রীমঙ্গল প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে এক শান্তির পথযাত্রা বের হয়ে চৌমুনায় মানববন্ধনে মিলিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগীতায় ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) শ্রীমঙ্গলের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেছার আহমদ।
সংগঠনের কো-অর্ডিনেটর সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিএফজি অ্যাম্বাসেডর বিএনপি নেতা মোঃ শামীম আহমদ, মোঃ আনোয়ারুল ইসলাম, মাওলানা এম এ রহিম নোমানী, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, ফারিয়া সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য নিতেশ সূত্রধর এবং শ্রীমঙ্গল রেফারি সমিতির সভাপতি সজল দেব প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিএফজির উপদেষ্টা ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাবেক অ্যাম্বাসেডর ও সনাক সদস্য কাজী আসমা আক্তার, অ্যাম্বাসেডর শিক্ষিকি নাফিজা তাবাসসুম ফারিহাম সাংবাদিক ঝলক দত্তসহ শিক্ষক-শিক্ষার্থী, সংগঠনের সদস্য ও বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed