হবিগঞ্জে প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিবন্ধী গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আকবর হোসেনকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (৩০ আগস্ট) বিকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জের একদল সদস্য।
আকবর এই মামলার ২ নম্বর আসামি। তিনি উপজেলার উসমানপুর গ্রামের সাহেব আলীর পুত্র।
মামলা সূত্রে জানা যায়, গত ৯ মার্চ প্রতিবন্ধী নারীর সাথে একই গ্রামের ফারুক মিয়া (৫৫) এর ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে হয়। একপর্যায়ে ফারুক মিয়া ভিকটিমের শরীরের বিভিন্ন পরিবর্তন দেখে অন্তঃসত্ত্বার বিষয়টি ভিকটিমের পিতাকে জানায় এবং ভিকটিমকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে আবু তাহের ও আকবর আলী বিভিন্ন সময়ে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে এ ঘটনায় ওই নারীর পিতা বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
এদিকে, গ্রেফতারের পর অভিযুক্ত আকবরকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবকRead More
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More



Comments are Closed