সিলেটে ভবনের ছাদে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বারুতখানা এলাকায় একটি বাণিজ্যিক ভবনের ছাদ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটি উদ্ধার করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
তিনি আরও বলেন, কী কারণে ওই ব্যক্তি সেখানে গিয়েছিলেন এবং কীভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা তদন্ত করে জানা যাবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, নিহতের পাশে বিদ্যুৎ সঞ্চালন লাইনে একটি প্লাস পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, প্লাস দিয়ে লাইন কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়েছে।
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed