বাংলাদেশিদের জন্য সুখবর দিল যুক্তরাজ্য, ৫ কর্ম দিবসে মিলবে ভিসা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি নাগরিকদের জন্য যুক্তরাজ্যের প্রায়োরিটি বা অগ্রাধিকার ভিসার সেবা চালু করেছে। ভিসা আবেদনের পাঁচ কর্মদিবসের মধ্যে এ ভিসা পাওয়া যাবে। তবে এই সেবা পেতে ভিসা আবেদন ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে।
শুক্রবার (২৯ আগস্ট) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রায়োরিটি ভিসা সেবা এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। প্রায়োরিটি ভিসা সাধারণত ৫ কর্মদিবসের মধ্যে দেওয়া হয়ে থাকে। তবে এই সেবা পেতে, আবেদন ফি ছাড়াও অতিরিক্ত ৫০০ পাউন্ড পরিশোধ করতে হবে।
https://www.gov.uk/faster-decision-visa -settleme বিস্তারিত তথ্য জানতে এই লিঙ্কে যেতে আগ্রহীদের অনুরোধ করা হয়েছে।
Related News
সারাদেশে মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণRead More
তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কেরRead More



Comments are Closed