মৌলভীবাজারে গাড়ি চাপায় কিশোর নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে প্রাইভেট গাড়ির চাপায় ফুটপাতের ব্যবসায়ী সাঈদ মিয়া (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক পথচারী মহিলা আহত হয়েছেন।
শনিবার (৩০ আগস্ট) বিকালে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে ঘটনাটি ঘটেছে।
নিহত সাইদ মিয়া (১৬) মুন্সিবাজার ইউনিয়নের বাঙ্গালী গ্রামের সেলিম মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার (৩০ আগস্ট) বিকালে মৌলভীবাজারের রাজনগর মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেট নোহা গাড়ি (চট্ট মেট্রো-চ-১১-১৭৫৮) বাজারের ভ্যান গাড়িতে কসমেটিক বিক্রেতা সাইদ মিয়াকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। এসময় নোহা গাড়ির চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। নিহত কিশোরের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সীবাজারে সিলেটগামী একটি প্রাইভেট নোহা গাড়ির চাপায় ফুটপাতের ব্যবসায়ী সাঈদ মিয়া নামের কিশোরের মৃত্যু হয়েছে। লাশটি উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed