কবি বদরুজ্জামান জামান’র মুক্তির সংগ্রামে দাঁড়াও কাব্যগ্রন্থ্যের প্রকাশনা অনুষ্ঠান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসী কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান এর ‘মুক্তির সংগ্রামে দাঁড়াও’ কাব্যগ্রন্থ্যের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) রাতে সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও বালাগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিনিয়র সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী।
প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের সাবেক বিভাগীয় প্রধান ড. সাহেদা আক্তার।
মূখ্য আলোচকের বক্তব্য রাখেন সিলেট সরকারী মহিলা কলেজের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর আঞ্জুমান আরা বেগম।
নিজের অভিব্যক্তি প্রকাশ করেন গ্রন্থ্য রচয়িতা কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান।
কথা সাহিত্যিক ও সম্পাদক শামসুল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সম্পাদক পুলিন রায়, যুক্তরাজ্যের কাউন্সিলর কবি শাহ সুহেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও প্রাবন্ধিক মামুন সুলতান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বুনন সম্পাদক কবি খালেদ উদ- দীন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শিক্ষাবীদ নিয়াজ উদ্দিন, কবি আয়েশা মুন্নী, কবি ও সাংবাদিক সালমান ফরিদ, কবি মিজানুর রহমান মিজান, সংগীত শিল্পী বাহা উদ্দিন বাহার, কবি সুয়েদ হোসেন, কবি জালাল জয়, কবি কামাল আহমদ, কবি আব্দুল বাছিত, কবি ইমাম সাদী, কবি ইমামুল ইসলাম রানা, কবি জীম হামজা, কবি তসলিমা খানম বিথি। এসময় কবি সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রবাসী কবি বদরুজ্জামান জামান এর মুক্তির সংগ্রামে দাঁড়াও কাব্যগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা সাধারণত প্রবাসে সাহিত্যচর্চার গুরুত্ব, কবিতার মাধ্যমে সমাজের প্রতিচ্ছবি, এবং কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা প্রবাসীদের সাহিত্যকর্মের প্রশংসা করেন এবং তাদেরকে সাহিত্যচর্চায় আরও উৎসাহিত করার কথা বলেন।
উল্লেখ্য, কবি ও সম্পাদক বদরুজ্জামান জামান দীর্ঘদিন থেকে ফ্রান্সের প্যারিসে বসবাস করছেন। প্রবাসে থেকেও তিনি সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে তার লেখা ৮ টি গ্রন্থ্য প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি নিয়মিত সাহিত্যের ছোটকাগজ ‘স্রোত’ সম্পাদনা করে আসছেন। – বিজ্ঞপ্তি
Related News
ছাতকে মুক্তাক্ষরের আবৃত্তি সংগীতে বর্ষা বরণ অনুষ্ঠিত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: “আয় বৃষ্টি ঝেঁপে- ধান দেবো মেপে” আষাঢ় -শ্রাবণ’কে ঘিরেRead More
উৎসবমুখর বর্ণাঢ্য আয়োজনে কানামাছি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Manual5 Ad Code সালেহ আহমদ (স’লিপক): উৎসবমুখর পরিবেশ ও শিশুনন্দিত আবহে বর্ণাঢ্য আয়োজনে ছোটদের জনপ্রিয়Read More



Comments are Closed