ঢাবির আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধ থাকবে, প্রক্টরের আশ্বাসে থামল বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি নিষিদ্ধ থাকবে বলে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ ঘোষণা করেছেন। গত বছরের ১৭ জুলাই হল প্রভোস্টের দেওয়া নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত বহাল থাকবে।
শুক্রবার (৮ আগস্ট) গভীর রাতে হলগুলোতে ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে বিক্ষোভরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তিনি এই আশ্বাস দেন।
গতকাল শুক্রবার (৮ আগস্ট) সকালে ঢাবির ১৮টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যা নিয়ে সমালোচনা ও বিতর্ক শুরু হয়। প্রতিবাদে ছাত্ররা মধ্যরাতের পর বিভিন্ন হলে বিক্ষোভ মিছিল করে। রোকেয়া ও শামসুন নাহার হলের ছাত্রীরাও ফটকের তালা ভেঙে বিক্ষোভে যোগ দেন। রাত একটার দিকে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ শেষে তারা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।
রাত দুইটায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান ও প্রক্টর শিক্ষার্থীদের সঙ্গে এক ঘণ্টার আলোচনা করেন। উপাচার্য জানান, ‘হল পর্যায়ে ছাত্ররাজনীতির বিষয়ে ২০২৪ সালের ১৭ জুলাইয়ের সিদ্ধান্ত বহাল থাকবে’ এবং ‘হল পর্যায়ে ছাত্ররাজনীতি নিয়ন্ত্রিত থাকবে।’
তবে শিক্ষার্থীরা এই ঘোষণা মানতে অস্বীকার করে সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি জানান। তারা হলগুলোতে শিবিরের গুপ্ত কমিটি ও ছাত্রদল কমিটির সদস্যদের শাস্তিরও দাবি করেন।
শেষ পর্যন্ত প্রক্টর স্পষ্ট ঘোষণা দেন যে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে প্রকাশ্য ও গুপ্ত রাজনীতি উভয়ই নিষিদ্ধ থাকবে। এ ঘোষণার পর শিক্ষার্থীরা হাততালি দিয়ে আনন্দ প্রকাশ করেন এবং ‘এই মুহূর্তে খবর এল, হল পলিটিকস নিষিদ্ধ হলো’ স্লোগান দেন। রাত তিনটায় বিক্ষোভকারী শিক্ষার্থীরা নিজ নিজ হলে ফিরে যান।
প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো হল স্তরে কোনো ছাত্ররাজনীতির অনুমতি দেওয়া হবে না। তারা কেন্দ্রীয় স্তরে, মধুর ক্যান্টিনে এটি করতে পারে। এটাই ছিল বোঝাপড়া। তবে, আমরা কোনো ছাত্র সংগঠনকে ‘আপনি এটি বাতিল করুন’ বলতে বাধ্য করতে পারি না। আমরা জানিয়েছি, ১৭ জুলাই যা নিষিদ্ধ করা হয়েছিল তা বলবৎ থাকবে।’
তিনি আরও বলেন, ‘নিয়ম লঙ্ঘনের বিষয়ে আজ প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি সভা হবে। এরপর, যেসব ছাত্র সংগঠনের নাম উঠে এসেছে, তাদের সঙ্গেও আমাদের কথা বলব।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, হলগুলোকে ছাত্ররাজনীতিমুক্ত রাখার গত বছর নেওয়া সিদ্ধান্ত বহাল থাকবে।শনিবার (৯ আগস্ট) ভোরে তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের এ কথা বলেন।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed