মাধবপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। নিহতের নাম এনায়েতুর রহমান (৩১)।
শনিবার (২৬ জুলাই) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বউলা গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান জানান, এনায়েতুর রহমান মোটরসাইকেলযোগে হবিগঞ্জ থেকে নিজ গন্তব্যে ফেরার পথে বেজুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed