ভুল ট্রেনে উঠে ধর্ষণের শিকার তরুণী, গ্রেপ্তার ৩ জনের স্বীকারোক্তি
বৈশাখী নিউজ ডেস্ক: ভুল ট্রেনে উঠে তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
শনিবার (২৬ জুলাই) রাতে পৃথকভাবে টাঙ্গাইল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারা জবানবন্দি দেন।
রাত ৯টার দিকে জবানবন্দি শেষে বিচারক মিনহাজ উদ্দিন ফরাজী এবং রুমেলিয়া সিরাজাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকার সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজিব খান (১৯) এবং মৃত কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)।
এর আগে এদিন সকালে সদর উপজেলার ব্রাহ্মণকুশিয়া সুতার পাড়া এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।
টাঙ্গাইলের কোর্ট ইন্সপেক্টর লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে এক তরুণী চট্টগ্রাম যাওয়ার জন্য ঢাকা বিমানবন্দর থেকে ট্রেনে ওঠেন। কিন্তু ভুল করে তিনি উত্তরবঙ্গগামী ট্রেনে ওঠে পড়েন। বিষয়টি বুঝতে পারলে রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে নামেন ওই তরুণী। স্টেশনে নেমে বিষয়টি জিআরপি পুলিশকে জানান।
জিআর পুলিশ দুলাল নামে এক অটোরিকশাচালককে ওই তরুণীকে ঢাকার ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য বলে। এই সুযোগে দুলাল তাকে নিয়ে ধর্ষণ করেন। পরে অপর দুজন তাকে ধর্ষণ করে ভোররাতে স্টেশনে ফেলে পালিয়ে যান।
ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ বলেন, বিষয়টি জানার পর আমরা থানা পুলিশকে অবগত করি। আমাদের সহযোগিতায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে।
টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় দুপুরে ওই তরুণী তিনজনকে আসামি করে মামলা করেন।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed