বিশ্বনাথে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিশ্বনাথ উপজেলায় নিখোঁজের একদিন পর সুরমা নদীতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে শিশু আরিয়ান আহমদের (৬) মরদেহ।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উপজেলার লামাকাজি ইউনিয়নে মাহতাবপুর সংলগ্ন সুরমা নদী থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আরিয়ান আহমদ উপজেলার লামাকাজি ইউনিয়নের মির্জারগাও গ্রামের নজরুল ইসলামের ছেলে। শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৪টার দিকে গ্রামের পূবের বালুর মাঠ থেকে নিখোঁজ হয় সে।
লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন- স্থানীয় লোকজন নদীতে শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। সে সাঁতার জানতো না। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। প্রাথমিকভাবে ধারণা করছি, সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে শিশুটি মারা গেছে।’
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed