Main Menu

হবিগঞ্জে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে ব্যাটারিচালিত ইজিবাইক চালক আবুল কাশেমকে (২৮) হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই ব্যক্তির ইজিবাইকটি নিয়ে গেছে তারা।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে কাশেমের মরদেহটি উদ্ধার করা হয়।

Manual2 Ad Code

নিহত কাশেম উপজেলার লামাতাশী ইউনিয়নের লামাতাসি গ্রামের আব্দুল আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সোমবার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন কাশেম। এরপর থেকে আর বাড়ি ফিরেননি তিনি। পরিবারের সদস্যরা খোঁজাখুজি করলেও তার হদিস পায়নি। মঙ্গলবার সকালে মানবকল্যাণ উচ্চ বিদ্যালয়ের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

Manual6 Ad Code

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code