সিলেটে আ.লীগ নেতাকে আটক করে পুলিশে দিল জনতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদ বাজার এলাকার লন্ডনী রোডের ১৩৭ নম্বর বাসা থেকে সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে আটক করেছে স্থানীয় জনতা ও বিএনপি কর্মীরা। আটকের পর বুধবার (৯ জুলাই) সকালে তাকে জালালাবাদ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জালালাবাদ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, ‘স্থানীয় জনতা প্রদীপ রায়কে আটক করলে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।’ তিনি আরও জানান, প্রদীপ রায়ের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জে মোট ৭টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, দিরাই থানা থেকে পুলিশের একটি দল সিলেটের উদ্দেশে রওনা হয়েছে। তারা সিলেট এসে প্রদীপ রায়কে নিজেদের হেফাজতে নেবে।
স্থানীয়দের অভিযোগ, প্রদীপ রায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অনিয়ম ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন।
Related News
সিলেটে অনিবন্ধিত সিএনজি ও অটোরিকশা বন্ধের নির্দেশ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর যানজট কমাতে অনিবন্ধিত সিএনজিচালিত থ্রি-হুইলার, ব্যাটারিচালিত রিকশাRead More
সিলেট ওসমানী হাসপাতালে দুদকের অভিযান, মিলল চিকিৎসকদের অনুপস্থিতির প্রমাণ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মস্থলে অনুপস্থিতিRead More



Comments are Closed