জুলাই যোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই অভ্যুথানে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাংকার্স বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মানসুর।
জানা গেছে, ১৪ কোটি টাকা আসবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে, আর বাকি ১১ কোটি টাকা দেবে গত অর্থবছরে ৪০০ কোটির বেশি নিট মুনাফা করা ১১টি বাণিজ্যিক ব্যাংক। এ ছাড়া পুরো তহবিলটি ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের’ কাছে হস্তান্তর করা হবে।
Related News
সারাদেশে মোবাইল কোর্ট নিয়ে একগুচ্ছ নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ সারাদেশে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) প্রতিটি অভিযান ও কার্যক্রমের ভিডিও ধারণRead More
তুরস্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কেরRead More



Comments are Closed