Main Menu

সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ যুবক-যুবতি আটক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দুটি আবাসিক হোটেল থেকে অনৈতিক কাজের অভিযোগে ৪ নারী পুরুষকে আটক করেছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার (১৭ জুন) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

তিনি জানান, রাত সোয়া ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার মা আবাসিক হোটেলে অভিযান চালায় কোতোয়ালী থানা পুলিশের লামাবাজার ফাঁড়ির একদল সদস্য।

Manual4 Ad Code

এসময় তারা হোটেলটি থেকে অনৈতিক কাজের অভিযোগে দুই যুবক-যুবতীকে আটক করে।

এরপর পুলিশ অভিযান চালায় একই এলাকার চৌধুরী আবাসিক হোটেলে। এখান থেকেও একই অভিযোগে দুই যুবক-যুবতীকে আটক করা হয়।

Manual7 Ad Code

আটককৃতরা হলেন, শাহাব উদ্দিন (৩৮), মেহেদী হাসান মুকুল (৩২), লাকী বেগম (৩৫) ও আফসানা পারভীন (৩০)।

Manual8 Ad Code

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code