জাফলংয়ে ৬৭টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অবৈধ ক্রাশার মেশিনের বিরুদ্ধে অভিযান চলছেই। আরও অর্ধ শতাধিক ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রাশসন।
বুধবার (১৮ জুন) গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারীর নেতৃত্ব টাস্কফোর্স অভিযান চালিয়ে ৬৭টি ক্রাশার মেশিনের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তারা মিটারগুলোও জব্দ করেছে।
বুধবার দুপুর ১২টা থেকে শুরু করে বিকেল ৫টা পর্যন্ত গোয়াইনঘাটের জাফলং পাথর কোয়ারি এলাকায় অভিযান চালায় টাস্কফোর্স।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী জানান, অভিযান চলবে।
এর আগে মঙ্গলবার সিলেট সদর উপজেলার ধোপাগুলে ৩৩, সোমবার একই এলাকায় ৩০টি ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। ওই দিন জৈন্তাপুরে পাঁচটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
Related News
শনিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) টানাRead More
গোলাপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটেরRead More



Comments are Closed