কোম্পানীগঞ্জে ১৭টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পাথর ভাঙার মিলে মোবাইল কোর্টের অভিযানে ১৭টি ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
বুধবার (১৮ জুন) দুপুর ১২টায় উপজেলার পাড়ুয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহারের নেতৃত্বে অভিযানে পল্লী বিদ্যুৎ, পুলিশ ও আরএনবি সদস্যরা অংশ নেন।
গত ১৪ জুন জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সিলেট সফরকালে অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পাথর ভাঙার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন। এরপর থেকে সিলেটের বিভিন্ন এলাকার ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় কোম্পানীগঞ্জ উপজেলায় ক্রাশার মিলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চালায় উপজেলা প্রশাসন।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন নাহার জানান, ‘অবৈধ পাথর ভাঙার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। সকল ক্রাশার মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যহত থাকবে।’ এতো ক্রাশার মিলে কিভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলো জানতে চাইলে তিনি বলেন, ‘এটা বিদ্যুৎ বিভাগ কর্তৃপক্ষ বলতে পারবে।’
Related News
শনিবার জৈন্তাপুরের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে জরুরি রক্ষণাবেক্ষণ ও সড়ক উন্নয়নকাজের জন্য শনিবার (১০ অক্টোবর) টানাRead More
গোলাপগঞ্জে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশাল মানববন্ধন
গোলাপগঞ্জ প্রতিনিধি: মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সিলেটেরRead More



Comments are Closed