হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে প্রাণ গেছে অজ্ঞাতনামা এক যুবকের।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।
শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস নামে ট্রেনটি তেলিয়াপাড়া রেলস্টেশনটি অতিক্রম করার সময় ফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা ওই যুবক। এসময় ট্রেনের নিচে পড়ে তার দেহ চিহ্নভিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল জানান, নিহত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এছাড়াও তার পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed