পর্তুগালে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন সিলেটের যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: পর্তুগালের লিসবনের আলমাদা এলাকায় নিজ ব্যবসায় প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন সিলেটের এক যুবক। মাহবুবুল আলম নামের ওই যুবক পর্তুগালে ব্যবসা করতেন। তিনি কয়েক বছর থেকে পর্তুগালের লিসবনে পরিবার নিয়ে বসবাস করছেন।
নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের নান্না মিয়ার ছেলে।
পরিবারের বরাত দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবজাল হোসাইন জানান, স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় একদল সন্ত্রাসী মাহবুবুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। তারা ব্যবসা প্রতিষ্ঠান লুট করার চেষ্টা করে। এসময় বাধা দিলে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন মাহবুবুল আলম। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed