বড়লেখায় শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ায় চুরি, স্বর্ণ ও টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাখিয়ালা গ্রামে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার দুটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দিরের দরজার কড়া ভেঙে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকার মালামাল নিয়ে গেছে।
বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত দুইটা থেকে আজ ভোর পাঁচটার মধ্যে কোনো এক সময় এই ঘটনা ঘটে। এই ঘটনায় শুক্রবার দুপুরে মন্দির কমিটির সভাপতি মঞ্জু লাল দে বড়লেখা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুন) ভোর পাঁচটার দিকে শ্রী শ্রী উদ্ধব ঠাকুরের আখড়ার সেবায়েত সমিরণ চন্দ্র দাস তাকে ফোনে জানান, মন্দিরের দুটি দরজার কড়া ভাঙা এবং ভেতরে চুরির ঘটনা ঘটেছে। খবর পেয়ে তিনি কমিটির অন্য সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, অজ্ঞাত চোরেরা দুইটি মন্দিরের দরজার কড়া ভেঙে মন্দিরে প্রবেশ করে মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে।
সেবায়েত সমিরণ চন্দ্র দাস জানান, তিনি প্রতিদিনের মতো ১২ জুন রাত ৯টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দির তালাবদ্ধ করে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। ১৩ জুন ভোরে পূজার প্রস্তুতির জন্য মন্দিরের তালা খুলতে গিয়ে দরজার কড়া ভাঙা দেখতে পান। চোরেরা রাত ২টা থেকে ৫টার মধ্যে যে কোনো সময় মন্দিরে ঢুকে চুরি করে। তবে মন্দির ও প্রতিমা ভাঙচুরের কোনো ঘটনা ঘটেনি। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ৩টি স্বর্ণের চূড়া, ২টি স্বর্ণের বাঁশি, ৩টি স্বর্ণের নূপুর, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের লকেট, ১টি স্বর্ণের তুলশিপাতা, কাসার ঘন্টা, করতাল, বালতি, থালা ও ৪টি পিতলের মূর্তি। এসব মালামালের মূল্য প্রায় ৪ লাখ ৬৮ হাজার টাকা।
এ ব্যাপারে বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার শুক্রবার বিকেলে বলেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed