বড়লেখা সীমান্ত দিয়ে ১৩ জনকে ঠেলে দিলো বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১৩ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৩ জুন) ভোরে বিজিবির নিউ পাল্লাথল বিওপির টহল দল তাদের আটক করেছে। আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন নারী ও ৬ শিশু রয়েছে।
এর আগে গত ২৪ মে রাতে বিএসএফ বড়লেখার পাল্লাথল সীমান্ত দিয়ে ১২১ জনকে পুশইন করেছিল। পরে বিজিবি তাদের আটক করে পরিচয় শনাক্তের পর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর পুলিশ তাদের স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়।
বিজিবির কড়া নজরদারির পরও বড়লেখা সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন অব্যাহত রয়েছে। এতে সীমান্তবর্তী এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ নিয়ে বড়লেখা সীমান্ত দিয়ে এ পর্যন্ত মোট ২৮৫ জনকে পুশইনের সময় আটক করেছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে উপজেলার নিউ পাল্লাথল বিওপি সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন বাংলাদেশিকে পুশইন করে বিএসএফ। পরে তারা বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করলে এলাকাবাসীর সহায়তায় বিজিবি তাদের আটক করে। বিজিবি তাদের পরিচয় যাচাই-বাছাই করছে।
উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ শুক্রবার বিকেলে বলেন, বিজিবি তাদের স্থানীয় একটি স্কুলে রেখেছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ জানান, শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জনকে আটক করেছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed