মৌলভীবাজারে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্ত ঘেঁষা এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২ জুন) রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের পিরের বাড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ লালারচক বিওপির একটি টহল দল রাত ৯টার দিকে সীমান্ত দিয়ে মাদক কারবারিরা একটি চালান প্রবেশ করানোর চেষ্টা করলে বিজিবি সেখানে চোরাচালানবিরোধী অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২শ’ ৮৫ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘পিবিআরএক্স’ জব্দ করা হয়।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, ‘আসন্ন ঈদুল আযহা উপলক্ষে সীমান্ত পথে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। এসব অপরাধ দমনে বিজিবির টহল, নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।
Related News
কমলগঞ্জে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মুন্সীবাজার কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসিRead More
শ্রীমঙ্গলে স্কুলে জ্ঞান হারালো ৩ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্লাস চলাকালীন স্কুলের চারপাশে পৌরসভার ফগার মেশিন দিয়ে মশার ওষুধRead More



Comments are Closed