Main Menu

সিলেটে সাড়ে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন দাসপাড়া বাজার থেকে ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকার ভারতীয় চোরাচালানের পণ্য উদ্ধার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২ জুন) সন্ধ্যায় দাসপাড়া বাজারে চেকপোস্টে একটি হলুদ রঙের টাটা ট্রাক হতে ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পুসহ তিন জনকে গ্রেফতার করে ডিবি।

গ্রেফতারকৃতরা হলেন, সায়মন আহমদ (২২), জাহাঙ্গীর আলম (২৮) ও মোঃ গাউছ মিয়া (৪০)।

পুলিশ সুত্রে জানা যায়, আটক হওয়া একটি হলুদ রঙের টাটা ট্রাক (যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ন-১৯-৪৪২১) হতে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পু পাওয়া যায়। যার আনুমানিক সর্বমোট মূল্য ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা। পুলিশ জানায় এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

Share





Related News

Comments are Closed