নবীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর পূর্ব ইউনিয়নের রামপুর গ্রামে শৈলাগর হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত মুরশিদ মিয়া (৫১) রামপুর গ্রামের মৃত হোছেন আলীর ছেলে।
শনিবার (৩১ মে) বেলা দেড়টার দিকে এ ঘটনাটি ঘটেছে ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো তিনি শৈলাগর হাওরে মাছ ধরতে যান। আকাশে মেঘ জমে যায় এবং শুরু হয় বজ্রসহ বৃষ্টি। এসময় হাওরের মাঝখানে থাকা অবস্থায় হঠাৎ এক প্রবল বজ্রপাত ঘটে, যা মরশিদ মিয়াকে আঘাত করে।
স্থানীয় লোকজন দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) শেখ মোঃ কামরুজ্জামান। তিনি জানান খবর পেয়ে থানার এসআই রিপন চন্দ্র দাস সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জে যুবলীগ নেতা বকুল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক এবং চুনারুঘাট ব্যবসায়িক কল্যাণ সমিতির (ব্যকস)Read More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, সাবেক এপিপিসহ আ.লীগের ৭ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগেরRead More



Comments are Closed