গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নে টিলাধ্বসে একই পরিবারের ৪জন নিহত হয়েছেন।
রোববার (০১ জুন) ভোররাত সোয়া ৩টার দিকে স্থানীয় বখতিয়ারঘাট গ্রামে এলাকায় টিলা ধসের এ ঘটনা ঘটে।
রোববার ভোরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন প্রথমে তিনজনের মরদেহ উদ্ধার করেন। পরে সকাল সাড়ে আটটায় আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট গ্রামের মো. রিয়াজ উদ্দিন (৫০), স্ত্রী রহিমা বেগম (৪০), তাদের মেয়ে সামিয়া খাতুন (১৪) ও ছেলে আব্বাস উদ্দিন (৯) ।
স্থানীয়রা জানান, বখতিয়ারঘাট গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন স্বপরিবারে আধাপাকা ঘরে শনিবার রাতে স্বপরিবারে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ টিলা ধসে ঘরের উপর পড়ে তারা মাটিচাপা পড়েন। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে যান। কিন্তু তারা মাটিচাপা পড়া পরিবারের সদস্যদের উদ্ধার করতে ব্যর্থ হয়। রিয়াজ উদ্দিন ছাড়াও মাটিচাপা পড়েছেন তার স্ত্রী, ছেলে ও মেয়ে।পরে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে।
লক্ষনাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খলকুর রহমান জানান, আমাদের ইউনিয়নবাসীর জন্য একটি দুঃখের রাত। গ্রামের রিয়াজ উদ্দিন স্বপরিবার মাটিচাপা পড়েছেন। তারা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন।
সিলেট ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, খবর পেয়ে ভোররাত ৫টার দিকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্টেশন অফিসার টিটক শিকদারের নেতৃত্বে ঘটনাস্থলে উদ্ধারকাজে পৌছে।
তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, প্রায় ২ ঘন্টা ধরে খবর দিচ্ছি প্রশাসন, ফায়ার সার্ভিস, কোনো সংস্থাই আসতেছে না। তারা উদ্ধার তৎপরতা চালিয়েছিলেন। ৩ জনের মাথা বের করার চেষ্টাকালে আবারো টিলা ধসে ঘরের উপর পড়ে ঘরটি সামনের দিকে হেলে পড়েছে। তাছাড়া ভারি বর্ষণও চলছে। যে কারণে ঝুঁকি নিয়ে উদ্ধার কাজ চালাতে পারেননি।
খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ ৪ ঘন্টার চেষ্টায় মাটির নিচ থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।
গোলাপগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান মোল্লা বলেন, “টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও আমরা মিলে চারজনের লাশ উদ্ধার করেছি। মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রস্তুত শেষে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।”
গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) ফয়ছল মাহমুদ রিয়াদ বলেন, রোববার সকাল সাড়ে আটটায় উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। টিলা ধসের খবর পেয়ে প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। ঢাকাদক্ষিণ বাজারে জলাবদ্ধতা ও রাখালগঞ্জ বাজারে বড় গাছ রাস্তার উপর পড়ে রাস্তা বন্ধ ছিল। অবশেষে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও পুলিশের প্রতিনিধিদের যৌথ সমন্বয়ে মাটিচাপা পড়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয়রা অক্ষত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করেছেন। নিহতদের জানাযা বাদ আজ (রোববার)আসর অনুষ্ঠিত হবে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed