Main Menu

বড়লেখায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে সুয়েল আহমদ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) রাতেই পুলিশ তাকে আটক করে।

Manual8 Ad Code

এদিকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

এব্যাপারে নিহত গৃহবধুর বাবা হাজী আব্দুল লতিফ জামাতা সুহেল আহমদকে প্রধান আসামি ও অপরজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন।

Manual2 Ad Code

বুধবার (২৮ মে) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) কামরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ ও নিহত গৃহবধুর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর পূর্বে বড়লেখা সদর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের প্রবাস ফেরত যুবক সুয়েল আহমদ আগের বিয়ে গোপন করে উপজেলার তালিমপুর ইউনিয়নের টেকাহালী গ্রামের হাজী আব্দুল লতিফের মেয়ে নাদিয়া বেগমকে (২১) বিয়ে করেন। সম্প্রতি সুয়েল আহমদের আগের বিয়ের বিষয়টি স্ত্রী ও শ্বশুড় বাড়ির লোকজন জেনে ফেলেন। এর জের ধরে ৩ দিন আগে নাদিয়া বেগম বাবার বাড়িতে চলে আসেন। মঙ্গলবার দুপুর বেলা সোয়েল আহমদ শ্বশুড় বাড়িতে বেড়াতে যায়। আসরের আজানের পর বিদায় নিয়ে নিজ বাড়িতে চলে যায়।

Manual1 Ad Code

নিহত গৃহবধুর চাচাতো ভাই ইসলাম উদ্দিন জানান, মঙ্গলবার রাত ১২টার পরে সুয়েল আহমদ তার শ্বশুড়কে ফোন করে জানায় নাদিয়া শয়নকক্ষে কি যেন করতেছে। তারা যেন বিষয়টি গিয়ে দেখেন। এরপর বাড়ির লোকজন গিয়ে দেখেন দরজা খোলা, ফ্যানের সাথে ঝুলে থাকলেও পা মাটিতে রয়েছে নাদিয়ার। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর রাতেই সোয়েল আহমদ শ্বশুড় বাড়িতে গিয়ে নাদিয়া বেগমের মোবাইল ফোন আয়ত্তে নিতে চরম উত্তেজনা চালায়।

তাদের অভিযোগ, সুয়েল আহমদ ফোন করে নাদিয়াকে দরজা খুলতে বলেছিল। অজ্ঞাত সহযোগী নিয়ে ঘরে ঢুকে নাদিয়াকে শ্বাসরুদ্ধে হত্যার পর আত্মহত্যা সাজাতে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তাদের প্রশ্ন নাদিয়া আত্মহত্যা করলে তার শয়নকক্ষের দরজা খোলা থাকবে কেন। নাদিয়ার ফোন থেকে তার করা কল ডিলিট করার জন্য সে পাগলের মতো ফোন আয়ত্তে নিতে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, ময়না তদন্ত শেষে নিহতের লাশ বুধবার বিকেলে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে নিহত গৃহবধুর বাবার অভিযোগে সোয়েল আহমদকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code