বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল পাহাড়িকা এক্সপ্রেস
বৈশাখী নিউজ ডেস্ক: চালকের দক্ষতায় বড় ধরণের দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেটগামী আন্তঃনগর ট্রেনপাহাড়িকা এক্সপ্রেস। গরমে রেললাইন বেঁকে যাওয়ায় ইমারজেন্সি ব্রেক করে ট্রেন নিয়ন্ত্রেণে আনেন চালক।
মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টার দিকে শমসেরনগর-কুলাউড়ার মধ্যবর্তী লংলার রাউৎগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় আধঘন্টা সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল চলাচল বন্ধ ছিল।
পরে খবর পেয়ে রেলের কর্মীরা পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করার পর বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি আবার সিলেট অভিমুখে যাত্রা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ের স্টেশন মাস্টার রোমান আহমদ।
জানা গেছে, তীব্র গরমে শমসেরনগর-কুলাউড়ার মধ্যে লংলার রাউৎগাঁও এলাকায় প্রায় ৩০ ফিট লাইন বেঁকে যায়। দূর থেকেই রেললাইন বাঁকা দেখতে পেয়ে চালক ইমারজেন্সি ব্রেক করেন।
তিনি বলেন, অতিরিক্ত গরমে বিকেল ৩টার দিকে লংলার রাউৎগাঁও এলাকায় রেললাইন বেঁকে যায়। এ সময় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে। পরে খবর পেয়ে রেলের কর্মীরা পানি ঢেলে রেললাইন স্বাভাবিক করার পর বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি আবার সিলেট অভিমুখে যাত্রা করে।
Related News
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণী তার স্ত্রী, হামলাকারী শনাক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়Read More
বড়লেখায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে ওবায়দুল্লাহ আল ইছহাক (২২Read More



Comments are Closed