Main Menu

কুলাউড়া সীমান্তে শিশুসহ ৭ বাংলাদেশিকে পুশইন

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে ফের পুশইনের ঘটনা ঘটিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৮টার দিকে বিএসএফ শিশুসহ ৭ বাংলাদেশিকে বাংলাদেশ সীমান্তে ঠেলে পাঠায়।

বিজিবি সূত্রে জানা গেছে, পুশইনের পর তুতবাড়ি সংলগ্ন সীমান্ত এলাকায় স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানার পর ৪৬-বিজিবির সদস্যরা ওই সাতজনকে আটক করেন। আটককৃতদের মধ্যে ২ জন পুরুষ, ২ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

Manual4 Ad Code

এ বিষয়ে ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক, তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আমরা তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করবো।”

Manual2 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, “বিজিবি আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগেও গত ১৫ মে একই সীমান্ত এলাকা দিয়ে পুশইনের শিকার হওয়া ১৪ জন বাংলাদেশিকে আটক করা হয়েছিল।

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code