জকিগঞ্জে শ্রমিকলীগ নেতা আফজল গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য বদরুল আলম আফজলকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) ভোরে জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বদরুল আলম আফজল জকিগঞ্জ সদর ইউপির ৯নং ওয়ার্ড সদস্য ও সেনাপতিরচর গ্রামের মৃত মুহিবুর রহমান ময়না মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, শ্রমিকলীগ নেতা বদরুল আলম আফজলকে একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় তিনি জড়িত থাকার অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, বদরুল আলম আফজল মেম্বারের বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে। তাকে ওই ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার তাকে আদালতে পাঠানোর পর জামিন নামঞ্জুর করে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Related News
গোলাপগঞ্জে ট্রাক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ট্রাক শ্রমিক উপ-কমিটির শ্রমিকরা অবৈধ ব্যাটারিচালিত ভ্যানগাড়ি বন্ধের দাবিতেRead More
সেপ্টেম্বর মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২৬ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাস থেকে সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দূর্ঘটনায় প্রানহানি কমেছে। সেপ্টেম্বরRead More



Comments are Closed