Main Menu

রাজনগরে আওয়ামী লীগ নেতা আসুক মিয়া গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলা পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি আসুক মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) সন্ধ্যায় রাজনগর উপজেলা থেকে গ্রেফতার করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোর্শেদুল হাসান খান।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আসুক মিয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় তাকে রাজনগর থানা পুলিশ গ্রেফতার করেছে।

Share





Related News

Comments are Closed