Main Menu

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৩ সাল থেকে এ দিনটি বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে। মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরতেই এই দিবস উদযাপন করা হয়।

Manual2 Ad Code

এবছর দিবসটির প্রতিপাদ্য—“Reporting in the Brave New World – The Impact of Artificial Intelligence on Press Freedom and the Media”। অর্থাৎ, “সাহসী নতুন পৃথিবীতে সাংবাদিকতা—গণমাধ্যমের স্বাধীনতার ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব “।

এই প্রতিপাদ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির উত্থানে সাংবাদিকতা, সংবাদ পরিবেশন এবং তথ্যের স্বাধীনতা কীভাবে পরিবর্তিত হচ্ছে, সেই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি সামনে আনা হয়েছে।

Manual3 Ad Code

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস কেবল সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের অধিকার রক্ষার আহ্বানই নয়, বরং একটি অবাধ, স্বাধীন ও বহুমাত্রিক সংবাদমাধ্যম গঠনের প্রয়োজনীয়তা নিয়েও সচেতনতা তৈরি করে। এদিনে বিশ্বজুড়ে নানা আলোচনা, সেমিনার ও কর্মসূচির মধ্য দিয়ে সাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি দেওয়া হয়।

Manual7 Ad Code

গণমাধ্যম পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডারস (RSF) প্রকাশিত ২০২৪ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম স্থানে রয়েছে। গত বছর এই অবস্থান ছিল ১৬৫তম। তবে ১০০ স্কোরের মধ্যে বাংলাদেশের স্কোর ৩৩.৭১, যা এখনো স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতার ইঙ্গিত দেয়।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের পটভূমি তৈরি হয় ১৯৯১ সালে, আফ্রিকার নামিবিয়ায় অনুষ্ঠিত ইউনেস্কোর একটি সেমিনারে। সেমিনারের ফলাফল হিসেবে গৃহীত হয় ‘উইন্ডহুক ঘোষণা’, যেখানে অবাধ, স্বাধীন ও বহুবাচনিক গণমাধ্যমের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। এই ঘোষণার বর্ষপূর্তিকে ঘিরেই ১৯৯৩ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ৩ মে তারিখকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ ঘোষণা করে।

Manual4 Ad Code

এই দিবসটি সাংবাদিকতা পেশার মৌলিক নীতিমালা ও গণতান্ত্রিক সমাজে তথ্যের অবাধ প্রবাহের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়। তথ্য নিয়ন্ত্রণ, ডিজিটাল নজরদারি এবং এখন কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য অপব্যবহার—এইসব নতুন চ্যালেঞ্জের মুখে বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষাই এবারের আলোচনার কেন্দ্রে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code