কুলাউড়ায় মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে মারা গেল ৪ গরু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় মশার কয়েল থেকে লাগা আগুনে ৪টি গরু পুড়ে মারা গেছে।
বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলার ভূকশিমইল ইউনিয়নের মুক্তাজিপুর গ্রামে আব্দুস শহীদ নামের এক কৃষকের গোয়ালে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুস শহীদ জানান, প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে রাতে তারা কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর ৫টার দিকে ঘুম ভাঙলে গোয়ালঘরে আগুন দেখে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে কোনোভাবে আগুন নিয়ন্ত্রণ করা গেলেও গোয়ালে থাকা ৪টি গরু পুড়ে মারা যায়। ঘরসহ এতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed