Main Menu

জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির মামলায় যুবকের ৬ বছরের কারদণ্ড

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির মামলায় এটিএম ফয়ছল আহমদ নামে এক কথিত সাংবাদিকের ছয় বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালত।

Manual1 Ad Code

সাজাপ্রাপ্ত এটিএম ফয়ছল আহমদ জকিগঞ্জ উপজেলার ৯নং মানিকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত দরগাবাহারপুর গ্রামের মৃত আব্দুল করিম উরফে মেনাই মিয়ার ছেলে।

গত মঙ্গলবার (২৯ এপ্রিল ) সিলেটের অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় প্রদান করেন।

Manual3 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত দায়রা জজ ৩য় আদালতের পেশকার মোহাম্মদ সেলিম রানা।

আদালত সুত্রে জানা যায়, দীর্ঘ প্রায় ৭ বছর বিচারকার্য শেষে আলোচিত এটিএম ফয়ছল আহমদকে পলাতক দেখিয়ে দন্ডবিধি ৩৮৫ ধারায় দোষী সাব্যস্ত করে ৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, ২০১৮ সালের ১লা নভেম্বর সিলেটের জকিগঞ্জ বাজারে অবস্থিত শরীফ ট্রেডার্সের ম্যানেজার জকিগঞ্জ উপজেলার দরগাবাহারপুর গ্রামের মাওলানা মুহিউদ্দিন মহসিন নিজ বাড়িতে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় জকিগঞ্জ পৌর এলাকার আনন্দপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে দোকান মালিক মোঃ আবুল হারিছ শরীফকে সাংবাদিক পরিচয়ে ভয় দেখিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবী করেন এটিএম ফয়ছল।

পরে এমন চাঁদা দাবীর প্রেক্ষিতে ২০১৮ সালের ১০ নভেম্বর জকিগঞ্জ থানায় তিনি ৩৮৫ পেনাল কোড-১৮৬০ চাঁদা দাবী করার অপরাধে একটি মামলা দায়ের করেন মোঃ আবুল হারিছ শরীফ।

মামলার নথিতে উল্লেখ করা হয়, সাংবাদিক পরিচয়ে এটিএম ফয়ছল ২০ হাজার টাকা চাঁদা দাবী করে বলে, টাকা না দিলে আমি আমার দোকানের ম্যানেজার মহসিনকে হত্যা করে ঘরের তীরে ঝুলিয়ে রেখেছি বলে ফেসবুকসহ পত্র-পত্রিকায় প্রচার করবে। সে এমন ভাবে প্রচার করবে যাতে আত্মহত্যার মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়ে যাবে।

Manual1 Ad Code

দীর্ঘ প্রায় ৭ বছরের মাথায় চাঞ্চল্যকর এ রায়ে বাদী আদালতের প্রতি সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, বহু পরিচয়ধারী এটিএম ফয়ছল মূলত জকিগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে। সে নানা সময়ে নানা পরিচয়ে মানুষকে বিপাকে ফেলে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করে বলে একাধিক অভিযোগ রয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code