“আমার বাবা মো. বজলুর রহমান” গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে লন্ডন প্রবাসী তরুণ কবি খালিদ সাইফুল্লাহ রহমানের লেখা “আমার বাবা মো. বজলুর রহমান” গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সন্তোষ দে ও মরহুম জইন উদ্দিনকে শিক্ষানুরাগী মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা- ২০২৫ প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকাল ১১টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হল রুমে মো. বজলুর রহমান ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ফজলুল আলী।
মো. বজলুর রহমান ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন সভাপতিত্বে ও দেওয়ান আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব সেলিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ডা: পদ্মা মোহন সিনহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের এডভোকেট আব্দুর রব, চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কাওসার শোকরানা, জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো: সালাহ উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মো: দুরুদ আহমেদ, লন্ডন ভিত্তিক লিটলম্যাগ “স্বচিন্তা” হেড অব নিউজ ইকরা বাংলা টিভি ইউকের সহযোগী সম্পাদক আলাউর রহমান খান শাহিন।
আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, এডভোকেট আমিরুল ইসলাম পংকি, এডভোকেট চাঁদ মুরারি সিংহ, অবসরপ্রাপ্ত প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জি, বিশিষ্ট লেখক-গবেষক আহমেদ সিরাজ, অধ্যাপক মো: সেলিম আহমেদ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমুখ।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed