সিরাজগঞ্জে দেয়াল চাপায় ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জে ড্রেন নির্মাণকাজ করার সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ৩ জন।
শনিবার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে শহরের সাহেদনগড় বেপারিপাড়ায় এই ঘটনাটি ঘটে। তাৎক্ষনিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ন কবির জানান, শনিবার সকালে সিরাজগঞ্জ শহরের সাহেদনগড় বেপারিপাড়া এলাকায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ করছিলেন পাঁচজন শ্রমিক। এ সময় পার্শ্ববর্তী একটি বাড়ির দেওয়াল ধসে পড়লে চাপা পড়েন তারা।
তিনি জানান, তাৎক্ষনিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি ক্লিনিকে প্রেরণ করে। সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে এক শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ছাড়া মেডিনোভা হাসপাতালে এক শ্রমিককে মৃত ঘোষণা করা হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ হাসপাতাল মর্গে ও অন্যজনের মরদেহ স্বজনেরা বাসায় নিয়ে গেছেন।
Related News
খলনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত
Manual5 Ad Code মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধ: উত্তরাঞ্চলের দ্বীনি শিক্ষার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পত্নীতলার খলনাRead More
নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সম্মাননা ও অ্যালামনাই গঠন
Manual2 Ad Code মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৯৩১ সালেRead More



Comments are Closed