Main Menu

গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার মাওনা-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। সকাল ৮টার দিকে নামাশুলাই এলাকায় পৌঁছালে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা ইটভর্তি একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ওবায়দুল, অজ্ঞাত এক নারী (৫৬) ও অজ্ঞাত এক বৃদ্ধ (৭০) নিহত হন। গুরুতর আহত হন একজন। আহত ব্যক্তিকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, তাৎক্ষণিকভাবে অটোরিকশা চালকের পরিচয় জানা গেলেও নিহত বাকিদের নাম জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Share





Related News

Comments are Closed