Main Menu

তালতলী বাজারের ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন

Manual1 Ad Code

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী মাছ বাজারের পশ্চিমে খোট্টার চর এলাকায় প্রতিদিন হাজারো মানুষ চলাচলের একটি সংযোগের ব্রিজ বৃহস্পতিবার রাতে ভেঙ্গে খালে ধ্বসে পড়েছে।

স্থানীয়রা জানান, তালতলী মাছ বাজার সংলগ্ন জেটিঘাট এলাকার খালের ওপরের ব্রিজটি ২০০৭ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বিভিন্ন অংশ ভেঙে যায়। সিডরের পর থেকে ১৬ বছরেও সেতুটির কোনো সংস্কার করা হয়নি। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ব্রীজটি ভেঙে পড়ে। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

Manual2 Ad Code

জানা যায়, ব্রিজটির পশ্চিম দিকে নিশানবাড়ীয়া ইউনিয়ন আর পূর্বদিকে বড়বগী ইউনিয়ন। নিশানবাড়ীয়া ইউনিয়নেরই একাংশ খোট্টার চর এলাকা পায়রা নদীর তীরবর্তী হওয়াতে এখানকার মানুষ ঝড়-জলোচ্ছ্বাসে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এসব মানুষের উপজেলা শহরে যাওয়ার একটি মাত্র সংযোগ ব্রিজ এটি। প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। এ ব্রিজটি ভেঙে যাওয়ার কারণে দুই পার আলাদা হয়ে গেছে।

স্থানীয় কয়েকজন জানান, এ ব্রিজ না থাকায় বিকল্প পথে প্রায় দুই কিলোমিটার ঘুরে যেতে হয়। কর্তৃপক্ষের নজর নেই যার কারণে এভাবে অরক্ষিত অবহেলায় পড়ে আছি আমরা।

Manual3 Ad Code

নিশানবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিক জমাদ্দার বলেন, সমুদ্র তীরবর্তী এলাকা নিশানবাড়ীয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার বেশিরভাগ মানুষজন পেশায় জেলে। মাছ ধরে জীবন-জীবিকা নির্বাহ করে। এখানকার মানুষের উপজেলা শহরের সাথে সংযোগের একটিমাত্র পথ, মাছ বাজার সংলগ্ন এ ব্রিজটি কিন্তু দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থেকে বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুত একটি নতুন ব্রিজ স্থাপনের দাবিও জানান তিনি।

নিশানবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান জানান, আমরা উপজেলার বিভিন্ন মিটিং এ এই ব্রিজের কথা তুলে ধরেছি কর্তৃপক্ষ নতুন ব্রিজের আশ্বাসও দিয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালমা জানান, আমি এলজিইডির সাথে কথা বলেছি এই ব্রিজটির কাজ শীঘ্রই আরম্ভ করার চেষ্টা করব।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code