গোলাপগঞ্জে দুই বাসের সংঘর্ষ, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিআরটিসি ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে আহতদের কারো অবস্থা গুরুতর নয়।
শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে গোলাপগঞ্জের দাঁড়িপাতন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্লা জানান, ঘন কুয়াশার কারণে সিলেটগামী একটি বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের ২০ যাত্রী আহত হন। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস দুটি হেফাজতে নিয়েছে।
« শাবিতে পলিটিক্যাল স্টাডিজ বিভাগের দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু (Previous News)
(Next News) তালতলী বাজারের ব্রিজ ভেঙে খালে, যোগাযোগ বিচ্ছিন্ন »
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed