মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ বন্ধুর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘুরতে বের হয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা ১১টার দিকে ময়মনসিংহ সদরের জিগাতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর মাসকান্দা এলাকার বাবুল হোসেনের ছেলে আবির হোসেন (১৯) এবং পুরোহিতপাড়া এলাকার ইউনুস আলীর ছেলে মেহেদী হাসান (২০)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে সদরের চুরখাই এলাকার দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির মোটরসাইকেলটি জিগাতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় দুজনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
Manual3 Ad Code ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজারRead More
ময়মনসিংহে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ, নিহত ৩
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহ সদর উপজেলায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩Read More



Comments are Closed