৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে ট্রেইল রান শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নানা প্রান্ত থেকে আসা ৫০০ দৌড়বিদের অংশগ্রহণে সিলেটে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল সাতটায় শুরু হতে যাচ্ছে ট্রেইল রান।
সিলেটের সবুজের চাদরে ঢাকা মালনীছড়া চা বাগানের আঁকাবাঁকা পথ আর টিলায় ১০ কি.মি ট্রেইল রান করবেন দৌড়বিদরা।
আর প্রথমবারের মতো সিলেট শহরে এই ট্রেইল রানের আয়োজন করেছে সিলেট রানার্স কমিউনিটি।
রানার্স কমিউনিটির এডমিন হাসান আহমেদ জানান, বিগত কয়েক বছর রানার্স কমিউনিটি বেশ কয়েকটি হাফ ম্যারাথন আয়োজন করে আসছে। এইবার প্রথমবারের মতো আমরা ব্যাতিক্রম একটি রান আয়োজন করেছি, দৌড়বিদরা সিলেটের মালনীছড়া চা বাগানের ট্রেইলে দৌড়াবেন। আশা করি এটা অন্যরকম অনুভূতি দিবে। ১০ কি.মি দৌড় শেষে বিজয়ীদের হাতে অর্থ এবং ক্রেস্ট পুরস্কার দেয়া হবে।
আমরা সকলে সহযোগিতা কামনা করছি।
Related News
হৃদয়-মুশফিকের ব্যাটে লড়াই, ড্রয়ে শেষ সিলেট টেস্ট
স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়।Read More
নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণেRead More



Comments are Closed