নীলফামারীতে ১০০ বোতল ফেন্সিডিলসহ সাবেক রেলমন্ত্রীর এপিএসসহ ২জন আটক
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ১০০বোতল ফেন্সিডিলসহ সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র এপিএস ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায়কে তার এক সহযোগিকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র এপিএস ও পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেবীগঞ্জ পৌরসভা এলাকার মন্ময়নাথ রায়ের ছেলে দীপঙ্কর রায় মিঠু (৩৫) ও অপর ডোমার উপজেলার দক্ষিণ কেতকীবাড়ী পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মনছুর আলী(৪০)।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে জানতে পারি উল্লেখিত এলাকায় মাদক কেনাবেচা চলছে। অভিযানে আমরা ১০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করতে সক্ষম হয়েছি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed